ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
১০৩ টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
অভিজ্ঞতা,আবেদনের যোগ্যতা বেতন ও পদসমূহঃ
১। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩
বেতনঃ ১১০০০-২৯৫৯০/=
আবেদন যোগ্যতাঃ যে কোন বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান সিজিপিএ তে পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০। সাঁটলিপিতে গতি বাংলা ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে।
২।সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৪
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ যে কোন বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান সিজিপিএ তে ডিগ্রী পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০। সাঁটলিপিতে গতি বাংলা ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে।
৩। অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকঃ
পদ সংখ্যাঃ ২৩
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতাঃ যে কোন বিষয়ে এইচ এস সি বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার, ডাটা এন্ট্রি,ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২০ ও ইংরেজি ২৮।
৪।অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট
পদ সংখ্যাঃ ২৪
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
৫। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যাঃ ৪৫
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ। তবে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের দেওয়া হবে। সংশ্লিষ্ট এপ্টিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ।
৬।রেকর্ড কিপার
পদ সংখ্যাঃ ০৪
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতাঃ স্নাতক বা সমমান ডিগ্রী পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে।
নোটঃ সকল পদের জন্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট , সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় , ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন সংক্রান্ত নিয়মাবলিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১অনুযায়ি যে সকল প্রার্থী ২৫/০৩/২০২০ইং বয়স সর্বোচ্চ সীমায় আছে তারা আবেদন করতে পারবেন। কোটার ক্ষেত্রে সরকারি সর্বোশেষ নীতিমালা অনুসরণ করা হবে। এই নিয়োগের যদি কোনো নিয়োগ সংক্রান্ত সংসধোন, সংযোজন থাকে তা www.dip.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে http://dip.teletalk.com.bd/ এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের তারিখ ও সময়ঃ
আবেদন ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ২৭/১২/২০২২ সকাল ১০টা ও শেষ তারিখঃ ২৩/০১/২০২৩ বিকাল ৫ টা। উক্ত সময়ের মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদন পত্র submit করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আবেদনের ফি sms এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন ফিঃ সকল পদের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ ২২৩/= প্রদান করতে হবে। online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে। প্রার্থীকে online এ আবেদনের এক কপি প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যেকোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।
sms এর নিয়মাবলীঃ
প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে।
প্রথম sms:
DIP<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃDIP 578J75K9 send 16222
দ্বিতীয় sms: DIP<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃDIP YES 4H4g7hz53 send 16222
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি
http://dip.teletalk.com.bd/ বা www.dip.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।
