কৃষি মন্ত্রণালয় ১২৫ জন কে চাকরি নিযোগ

 ১২৫ জন কে চাকরি দিবে কৃষি মন্ত্রণালয় 

সম্প্রতি কৃষি মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালায়ের অধিনস্ত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিউটে বিভিন্ন শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। 


আবেদনের যোগ্যতা,অভিজ্ঞতা, বেতন, পদসমূহঃ


১।স্টোর কিপার

পদ সংখ্যাঃ০৭

বেতনঃ৯৩০০-২২৪৯০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃযে কোন বিভাগ থেকে এইচ এস সি বা সমমান পাস দ্বিতীয় বিভাগ বা সমমানের জি পি এ থাকতে হবে। স্টোর কিপার হিসেবে দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 


২।ক্যাশিয়ার 

পদ সংখ্যাঃ০৭

বেতনঃ৯৩০০-২২৪৯০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃবাণিজ্য এইচএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ। কেয়ার ও হিসাব সংক্রান্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। 


৩।অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকঃ

পদ সংখ্যাঃ২১

বেতনঃ৯৩০০-২২৪৯০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃযে কোন বিভাগ থেকে এইচ এস সি বা সমমান পাস দ্বিতীয় বিভাগ বা সমমানের জি পি এ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে.।


৪।ট্রেসারঃ

পদ সংখ্যাঃ১৪

বেতনঃ৯৩০০-২২৪৯০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 


৫।অ্যামোনিয়া প্রিন্টারঃ

পদ সংখ্যাঃ০৫

বেতনঃ৯০০০-২১৮০০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস। অ্যামোনিয়া মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 


৬।ফিল্ডম্যান 

পদ সংখ্যাঃ০৪

বেতনঃ৮২৫০-২০০১০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃএসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কঠোর পরিশ্রম শারীরিক ও মানসিক যোগ্যতা থাকতে হবে। 


৭।অফিস সহায়ক 

পদ সংখ্যাঃ৫৮

বেতনঃ৮২৫০-২০০১০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ জেএসসি বা ৮ম শ্রেণি পাশ।


৮। নিরাপত্তা প্রহরীঃ

পদ সংখ্যাঃ০৭

বেতনঃ৮২৫০-২০০১০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ জেএসসি বা ৮ম শ্রেণি পাশ।শারীরিক যোগ্যতা সম্পন্ন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্যদের অগ্রাধিকার থাকবে। 


৯। পরিচ্ছন্নতা কর্মী

পদ সংখ্যাঃ০২

বেতনঃ৮২৫০-২০০১০/-

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ৮ম শ্রেনি পাশ। উক্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী দের অগ্রাধিকার থাকবে।


নোটঃ

যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেইঃ ১-৫ নং পদের জন্য শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, লালমনিরহাট, মাগুরা,নড়াইল, চুয়াডাঙ্গা,মেহেরপুর বরিশাল, বরগুনা ব্যতীত এবং ৬-৯ নং জামালপুর বগুড়া মাগুরা জিলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী ও কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 



বয়সঃ ২৫/০৩/২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ১৮-৩০ হলে আবেদন করতে পারবেন। কিন্তু মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক পতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১অনুযায়ি যে সকল প্রার্থী ২৫/০৩/২০২০ইং বয়স সর্বোচ্চ সীমায় আছে তারা আবেদন করতে পারবেন। কোটার ক্ষেত্রে সরকারি সর্বোশেষ নীতিমালা অনুসরণ করা হবে। 

সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ৩ নং পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উর্ত্তীন্ন প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আবেদনকৃত অ্যাপ্লিকেশন ফর্মসহ সকল সনদের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমান সরুপ ইউনিয়ন পরিষদ /পৌরসভা /সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদ। যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক চারিত্রিক সনদ প্রদান করতে হবে। অনান্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ব সনদের ফটোকপি দিতে হবে। 


আবেদনের নিয়মাবলিঃ

আগ্রহী প্রার্থীদের কে http://srdi.teletalk.com.bd/ এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। 

আবেদন ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ২৬/১২/২০২২ সকাল ১০টা ও শেষ তারিখঃ ১৮/০১/২০২৩ বিকাল ৫ টা।


আবেদন ফিঃ

১-৫ নং পদের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ ২২৩/- এবং ৬-৯ নং পদের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ ১১২/- টাকা প্রদান করতে হবে। 


উক্ত সময়ের মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদন পত্র submit করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আবেদনের ফি sms এর মাধ্যমে জমা দিতে হবে। 

online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে। 

প্রার্থীকে online এ আবেদনের এক কপি প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যেকোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। 


sms এর নিয়মাবলীঃ

প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে। 


প্রথম sms:

 SRDI<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।

উদাহরণঃSRDI 578J75K9 send 16222

দ্বিতীয় sms: SRDI<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।

উদাহরণঃSRDI YES 4H4g7hz53 send 16222


প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি

https://alljobs.teletalk.com.bd/srdi বা http://srdi.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url