৫৪ পদে নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
৫৪ পদে নিয়োগ দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (নির্পোট) এ বিভিন্ন ক্যাটাগরিতে ৫৪ জন জনবল নিয়োগ বিগপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
যোগত্য, বেতন ও পদসমূহ হলোঃ
১। ডাটা এনালিস্টঃ
পদ সংখ্যাঃ ০২ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার, ডাটা এন্ট্রি,ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০।
২।সাঁটলিপি মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরঃ
পদ সংখ্যাঃ ০২ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণী বা সামমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার, ডাটা এন্ট্রি,ওয়ার্ড প্রসেসিং ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০।
৩। ক্যাশিয়ার(গ্রেগ-১)
পদ সংখ্যাঃ ০৪ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ বানিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সামমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান পাশ। কম্পিউটার ব্যবহার সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
৪। ক্যাশিয়ার(গ্রেগ-২)
পদ সংখ্যাঃ ০৮ জন
বেতনঃ ৯৭০০-২৩৪৯০/=
আবেদন যোগ্যতাঃ বানিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে।
৫। স্টোর কিপার
পদ সংখ্যাঃ ০৩ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ বানিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সামমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রী পাশ। কম্পিউটার ব্যবহার সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
৬। হাউজ কিপার
পদ সংখ্যাঃ ০৭ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতাঃ যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সামমানের সিজিপিএ তে স্নাতক বা সমমান ডিগ্রী পাশ। কম্পিউটার ব্যবহার সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
৭। এভি অপারেটর
পদ সংখ্যাঃ ০৭ জন
বেতনঃ ৯৭০০-২৩৪৯০/=
আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা আবশ্যক।
৮। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১৩ জন
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতাঃ যে কোনো বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে।
৯। অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৮ জন
বেতনঃ ৮২৫০-২০০১০/=
আবেদন যোগ্যতাঃ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ।
নোটঃ
১-৮নং পদের জন্য আবেদন করার প্রয়োজন নাই যে সকল জেলার, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর,সিরাজগঞ্জ, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও পার্বত্য জেলা পরিষদভক্ত জেলাসমূহ। এ সারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে।
৯ নং পদের জন্য আবেদন করার প্রয়োজন নাই যে সকল জেলার,গাজীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, গাইবান্ধা, ঠাকুরগাঁও, বগুড়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, সুনামগঞ্জ, বরগুনা ও পার্বত্য জেলা পরিষদভক্ত জেলাসমূহ। এ সারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে।
আবেদনের নিয়মাবলিঃ
বয়সঃ সাধারণ প্রার্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে ২৭/১২/২২ইং বয়স ১৮-৩০ বৎসর। মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক পতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১অনুযায়ি যে সকল প্রার্থী ২২/০৯/২২ইং থেকে ২৫/০৩/২০২০ইং বয়স সর্বোচ্চ সীমায় আছে তারা আবেদন করতে পারবেন। কোটার ক্ষেত্রে সরকারি সর্বোশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
বিস্তারিত তথ্য জানতে নিপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট (www.niport.gov.bd).তে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি ও শর্তসমূহঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কে https://alljobs.teletalk.com.bd/niport এর সাইডে আবেদন করতে হবে।
আবেদনের সময়ঃ
online এ আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ২১/১২/২২ সকাল ১০ টা।
online এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০/০১/২৩ বিকাল ৫ টা।
উক্ত সময়ের মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদন পত্র submit করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আবেদনের ফি sms এর মাধ্যমে জমা দিতে হবে।
online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে।
প্রার্থীকে online এ আবেদনের এক কপি প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যেকোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।
sms এর নিয়মাবলীঃ
প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে।
প্রথম sms:
NIPORT<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃNIPORT 578h5K9 send 16222
দ্বিতীয় sms: NIPORT<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃNIPORT YES 44g7hz53 send 16222
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি
https://alljobs.teletalk.com.bd বা www.niport.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।
