কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি

 নিয়োগ দিবে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা 


অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা এর জন্য শূন্যপদে বিধি মোতাবেক শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন বা দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন  ব্যতীত  কুলা আবেদন গ্রহণযোগ্য হবে না। 


১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 

পদ সংখ্যাঃ ০১

গ্রেডঃ ১৩

বেতনঃ ১১০০০-২৬৫৯০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  স্নাতক বা সমমান পাশ। কম্পিউটারের হার্ডওয়ার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে।  প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০। সাঁটলিপিতে গতি বাংলা ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। 


২. উচ্চমান সহকারী 

পদ সংখ্যাঃ ০৪

গ্রেডঃ১৪

বেতনঃ ১০২০০-২৪৬৮০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমান সিজিপিএ তে  স্নাতক বা সমমান পাশ।  প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০।


৩. ক্যাশিয়ার 

পদ সংখ্যাঃ ০১

গ্রেডঃ১৪

বেতনঃ ১০২০০-২৪৬৮০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমান সিজিপিএ তে  স্নাতক বা সমমান পাশ। হিসাব সংক্রান্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। 


৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যাঃ ১৫

গ্রেডঃ ১৬

বেতনঃ ৯৩০০-২২৪৯০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বা সমমান জিপিএ তে  এইচএসসি বা সমমান পাশ।  প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২০ ও ইংরেজি ২০। এবং সংশ্লিষ্ট বিষয়ে গৃহিত পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।


৫. গাড়ী চালক

পদ সংখ্যাঃ ০৪

গ্রেডঃ ১৬

বেতনঃ ৯৩০০-২২৪৯০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  জুনিয়র স্কুল  সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 


৬. সিপাই

পদ সংখ্যাঃ ০৯

বেতনঃ ৮৮০০-২১৩১০/=

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতাঃ ন্যূনতম ৫'-৪"পুরুষ, মহিলা৫'-২" বুকের মাপঃ ন্যূনতম ৩০"-৩২" উভয় ক্ষেত্রে। 


৭. অফিস সহায়ক 

পদ সংখ্যাঃ ০৯

গ্রেটঃ ২০

বেতনঃ ৮২৫০-২০০১০/=

আবেদন যোগ্যতাঃ যে কোন স্বীকৃতি বোর্ড  হতে এস এস সি বা সমমান পাশ।

  • বিঃদ্রঃ সকল জেলার প্রার্থীগণ উক্ত পদ সমূহ আবেদন করতে পারবেন। 

বয়সঃ  ২৫/০৩/ ২০২০ তারিখ  এর মধ্যে  বয়স  সর্বোচ্চ ১৮-৩০ হলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক পতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০বৎসর। 

সরকারি আধা-সরকারি ও  স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে।   লিখিত ব্যবহারিক শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য  কোন প্রকার ভ্রমণ ভাতা বা টিএ / ডিএ প্রদান করা হবেনা। 

আবেদন পূরণ ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ২২/০১/২০২৩ সকাল ৯ টা ও শেষ তারিখঃ ১৯/০২/২০২৩ বিকাল ৪ টা। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে http://crmc.teletalk.com.bd বা http://alljobs.teletalk.com.bd/crmc  এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। 

online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ  ৮০ kb মধ্যে থাকতে হবে। 

sms  এর নিয়মাবলীঃ

প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে। 

প্রথম sms:

CRMC<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।

উদাহরণঃ CRMC ABCDEF send 16222

দ্বিতীয় sms: CRMC<space>YES<space>PIN লিখে send করতে হবে  ১৬২২২।

উদাহরণঃ CRMC YES ABCDEF send 16222

আবেদন ফিঃ ১ - ৫ নং পদের জন্য  ২২৩/- 

৬ ও ৭ নং পদের জন্য ১১২/-    আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে। যা অফেরৎযোগ্য। 


প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://crmc.teletalk.com.bd বা http://alljobs.teletalk.com.bd/crmc ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে  sms  এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি download করে সংরক্ষণ করবেন। প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে  কোন সংশোধন হলে তা অনুসরণ যোগ্য হবে। 


  • মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজ উপস্থাপনা করতে হবে (মূলকপি)


১. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র 

২.প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ 

৩. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র 

৪. শারীরিক প্রতিবন্ধী ও এতিম এর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র 

৫. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ

৬. মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক দানপত্র সনদপত্র

৭. আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র

৮. এছাড়াও উপরোক্ত পদগুলোয় যে সমস্ত পদে অভিজ্ঞতার সনদ প্রযোজ্য সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রদান করতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url