অফিস সহায়ক পদে নিয়োগ দিবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পদ সংখ্যাঃ ৯০ জন

 ৯০ টি অফিস সহায়ক পদে নিয়োগ দিবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজস্ব খাতভূক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। 


১। অফিস সহায়ক 

পদ সংখ্যাঃ ৯০ জন

গ্রেডঃ ২০

বেতনঃ ৮২৫০-২০০১০/=

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 

বি.দ্র. যেসকল জেলার প্রার্থীগণ করতে পারবেনা সেগুলো হলো চাঁদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ জেলা। 


আবেদন সংক্রান্ত নিয়মাবলিঃ

বয়সঃ ২৫/০৩/ ২০২০ তারিখ এর মধ্যে বয়স সর্বোচ্চ ১৮-৩০ হলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক পতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০বৎসর। বয়স প্রমানের ক্ষেত্রে এভিডেভিড গ্রহন করা হবে না।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১অনুযায়ি যে সকল প্রার্থী ২৫/০৩/২০২০ইং বয়স সর্বোচ্চ সীমায় আছে তারা আবেদন করতে পারবেন। কোটার ক্ষেত্রে সরকারি সর্বোশেষ নীতিমালা অনুসরণ করা হবে।  আবেদন পূরণ ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ২৯/১২/২০২২সকাল ১০টা ও শেষ তারিখঃ ১৮/০১/২০২৩ বিকাল ৫ টা।  উক্ত সময়ের মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদন পত্র submit করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আবেদনের ফি sms এর মাধ্যমে জমা দিতে হবে। 


আবেদন ফিঃ 

১ নং তোদের জন্য আবেদন ফি বাবদ ১১২ টাকা প্রদান করতে হবে। যা অফেরৎযোগ্য।  এই নিয়োগের যদি কোনো নিয়োগ সংক্রান্ত সংসধোন, সংযোজন থাকে তা http://dife.teletalk.com.bd বা www.dife.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।   আগ্রহী প্রার্থীদের আবেদন করতে http://dife.teletalk.com.bd এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।  online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে। 


sms এর নিয়মাবলীঃ

প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে। 


প্রথম sms:

DIFE<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।

উদাহরণঃ DIFE ABCDEF send 16222

দ্বিতীয় sms: DIFE<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।

উদাহরণঃ DIFE YES ABCDEF send 16222


প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি  

http://dife.teletalk.com.bd বা http://www.dife.gov.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্রঃ

বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।  সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ। সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।  মৌখিক পরীক্ষার সময় এ ধরনের প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র দাখিল করতে হবে।  মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদন সহ সকল প্রকার সার্টিফিকেটের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদ সমূহের ফটোকপি জমা দিতে হবে। 

পরিক্ষাঃ প্রার্থীকে বাংল, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গনিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত কর হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url