নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম, শূন্য পদ, বেতন স্কেল, গ্রেড এবং প্রয়োজনীয় যোগ্যতাঃ
১। কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ২ টি
গ্রেডঃ ১১
বেতনঃ ১২৫০০-৩০২৩০/=
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০। সংশ্লিষ্ট বিষয়ে standadard aptitude test এ উত্তীর্ণ হতে হবে।
২। উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ১৪
বেতনঃ ১০২০০-২৪৬৮০/=
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০। এবং সংশ্লিষ্ট গৃহিত পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ১৬
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বা সমমান জিপিএ তে এইচএসসি বা সমমান পাশ। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা, ও টাইপিং জানতে হবে। টাইপিং এর গতি বাংলা ২০ ও ইংরেজি ২০। এবং সংশ্লিষ্ট বিষয়ে গৃহিত পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪। ড্রাইভার
পদ সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ১৬
বেতনঃ ৯৩০০-২২৪৯০/=
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ জেএসসি বা ৮ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় নূন্যতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বিঃদ্রঃ ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, যশোর, নড়াইল, বাগেরহাট, পটুয়াখালী ও ভোলা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা নাগরিকগণ আবেদন করতে পারবে।
বয়সঃ ২৫/০৩/ ২০২০ তারিখ এর মধ্যে বয়স সর্বোচ্চ ১৮-৩০ হলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক পতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০বৎসর। তবে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর প্রজন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট যোগ্য নয়।
সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত ব্যবহারিক শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য জোকার কোন প্রকার ভ্রমণ ভাতা বা টিএ / ডিএ প্রদান করা হবেনা। আবেদন পূরণ ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ১৫/০১/২০২৩ সকাল ১০টা ও শেষ তারিখঃ ০৫/০২/২০২৩ বিকাল ৪ টা। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে http://vataii.teletalk.com.bd এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে।
sms এর নিয়মাবলীঃ
প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে।
প্রথম sms:
VATAII<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ VATAII ABCDEF send 16222
দ্বিতীয় sms: VATAII<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ VATAII YES ABCDEF send 16222
আবেদন ফিঃ ১ নং পদের জন্য ৩৩৪/-
২, ৩ ও ৪ নং পদের জন্য ২২৩/- আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে। যা অফেরৎযোগ্য।
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://vataii.teletalk.com.bd বা www.vatintelligence.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি download করে সংরক্ষণ করবেন। প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের একসেপ্ট ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে (যা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ। এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদে র মূল কপি প্রদর্শন করতে হবে
