নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বন বিভাগ
ময়মনসিংহ বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১. ফরেস্ট গার্ড (বন প্রহরী)
পদ সংখ্যাঃ ২৯ টি
বেতনঃ ৯০০০-২১৮০০/=
গ্রেডঃ ১৭
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতাঃ ন্যূনতম ১৬৩ সে.মি.
বুকের মাপঃ ন্যূনতম ৭৬ উভয় ক্ষেত্রে।
২. অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৩ টি
বেতনঃ ৮২৫০-২০০১০/=
গ্রেডঃ ২০
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবং সুস্বাস্থ্যের অধিকারী। বিঃদ্রঃ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেঃ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়সঃ ১৮/০১/২০২৩ হতে ২৫/০৩/ ২০২০ তারিখ এর মধ্যে বয়স সর্বোচ্চ ১৮-৩০ হলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,এতিম ও শারীরিক প্রতিবন্ধির জন্য বয়স ১৮-৩২।মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান তাদের জন্য বয়স ১৮-৩০বৎসর।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে কোন সংশোধন হলে তা অনুসরণ যোগ্য হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে http://alljobs.teletalk.com.bd/dsfc বা http://dsfc.teletalk.com.bd এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পূরণ ও আবেদন-ফি প্রদানের শুরু তারিখ ১৮/০১/২০২৩ সকাল ১০টা ও শেষ তারিখঃ ১৬/০২/২০২৩ বিকাল ৫ টা। online এ আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel)স্কান করে নির্ধারিত স্থানে upload দিতে হবে। ছবির সাইজ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ ৮০ kb মধ্যে থাকতে হবে।
আবেদন ফিঃ ১ ও ২ নং পদের জন্য ১১২/- আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে। যা অফেরৎযোগ্য।
sms এর নিয়মাবলীঃ
প্রার্থীর applicant's copy তে একটি user ID দেওয়া থাকবে এবং user ID ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk pre paid mobile থেকে ২টি sms করতে হবে।
প্রথম sms:
DSFC<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ DSFC ABCDEF send 16222
দ্বিতীয় sms: DSFC<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ DSFC YES ABCDEF send 16222
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://dsfc.teletalk.com.bd বা www.bforest.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে sms এর মাধ্যমে জানানো হবে। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত ও মৌখিক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ user ID ও password পুনরুদ্ধার করতে পারবেন।
user ID জানা থাকলে
DSFC<space>HELP <space>User<space>user ID লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ DSFC HELP User ABCDEF send 16222
Pin number জানা থাকলে
DSFC<space>HELP <space>PIN<space>PIN NO লিখে send করতে হবে ১৬২২২।
উদাহরণঃ DSFC HELP PIN ABCDEF send 16222
- মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজ উপস্থাপনা করতে হবে (মূলকপি)
১. শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র
২.প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ
৩. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র
৪. শারীরিক প্রতিবন্ধী ও এতিম এর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র
৫. ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ
৬. মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক দানপত্র সনদপত্র
৭. আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র
৮. এছাড়াও উপরোক্ত পদগুলোয় যে সমস্ত পদে অভিজ্ঞতার সনদ প্রযোজ্য সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রদান করতে হবে
সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
