৬৪৪ পদে বড় নিয়োগ গাক (গ্রাম উন্নয়ন কর্ম) এনজিও
গাক (গ্রাম উন্নয়ন কর্ম) এনজিও তে ৬৪৪ পদে বড় নিয়োগ
পদ, যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সুবিধাসমূহঃ
১। সিনিয়র জোনাল ম্যানেজারঃ
পদ সংখ্যাঃ ০৪ টি
বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক পাস। সংশ্লিষ্ট পদে বা সম্বন্ধে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 20 থেকে 25 টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বেতনঃ সর্বসাকুল্যে ৬০৪৭১-৬৫৩৪৩/= ( জ্বালানি বিল মোবাইল বিল অন্যান্য ভাতা সহ) ৫০০০-৬০০০ টাকা শাখা পরিদর্শনে রাত্রি যাপন ভাতা পাবেন।অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।
২। এরিয়া ম্যানেজারঃ
পদ সংখ্যাঃ ১০ টি
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক পাস। সংশ্লিষ্ট পদে বা সম্বন্ধে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ থেকে ৬ টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বেতনঃ সর্বসাকুল্যে ৫১,৮১৩/= ( জ্বালানি বিল মোবাইল বিল অন্যান্য ভাতা সহ) ৪৫০০-৫৫০০ টাকা শাখা পরিদর্শনে রাত্রি যাপন ভাতা পাবেন।অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।
৩। সিনিয়র শাখা ব্যবস্থাপকঃ
পদ সংখ্যাঃ ৫০ টি
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান/স্নাতক পাস। ঋণ কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ সর্বসাকুল্যে ৫১,৮১৩/= ( জ্বালানি বিল মোবাইল বিল অন্যান্য ভাতা সহ)।এছাড়া ফ্রী একক আবাসন সুবিধা। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষ।
৪। সিনিয়র ফিল্ড অফিসারঃ
পদ সংখ্যাঃ ১৫০ টি
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেকোনো বিষয়ে স্নাতক / সমমান পাস। ঋণ কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ সর্বসাকুল্যে ৫১,৮১৩/= ( জ্বালানি বিল মোবাইল বিল অন্যান্য ভাতা সহ)।এছাড়া ফ্রী একক আবাসন সুবিধা।
৫। ফিল্ড অফিসারঃ
পদ সংখ্যাঃ ২০০ টি
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেকোনো বিষয়ে স্নাতক / সমমান পাস। ৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮০০০/= শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৭৫২২/=( জ্বালানি বিল মোবাইল বিল অন্যান্য ভাতা সহ)। যে সকল প্রার্থী ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের শিক্ষানবিশকাল শিথিলযোগ্য যোগদানের পর হতে পূর্ণ বেতন প্রাপ্য হবেন।
৬। এসিস্ট্যান্ট একাউন্ট অফিসারঃ
পদ সংখ্যাঃ ৮০ টি
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ন্যূনতম বিবিএ / বিবিএস পাস। শাখায় অবস্থান করে সফটওয়্যার এর মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। ৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে। শিক্ষানবিশকাল বেতন ১৮০০০/=. শিক্ষানবিশকাল শেষে বেতন ২১৩২২/= (মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ)। এছাড়া ফ্রী একক আবাসন সুবিধা। যে সকল প্রার্থী ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের শিক্ষানবিশকাল শিথিলযোগ্য যোগদানের পর হতে পূর্ণ বেতন প্রাপ্য হবেন।
শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে উৎসাহ প্রদান করা যাচ্ছে।
৭। শিক্ষানবিস ফিল্ড অফিসারঃ
পদ সংখ্যাঃ ৮০ টি
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে। শিক্ষানবিশকাল বেতন ১৬০০০/=. শিক্ষানবিশকাল শেষে বেতন ২৫৫২২/= (মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল ও লাঞ্চ ভাতাসহ)। এছাড়া ফ্রী একক আবাসন সুবিধা।
শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে উৎসাহ প্রদান করা যাচ্ছে। সকল পদের প্রার্থীদেরকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুসারে বছরে তিনটি উৎসবে ভাতা, সিপিএফ, দূরত্ব ভাতা, গ্রাচুয়িটি, সিটি এলাউন্স, লিভ এনকেসমেন্ট, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
প্রয়োজনীয় ছবি ও সনদ সমূহঃ
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,
- পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত,
- মোবাইল নম্বর,
- শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি,
- জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি,
- অভিজ্ঞতা,
- উচ্চতা,
- ওজন,
- ও দুইজন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নয় এমন ব্যক্তি) নাম মোবাইল নম্বরসহ আবেদন করতে পারবেন।
- আবেদন পত্রের খামের উপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্র উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানাঃ
কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ,গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়,গাক টাওয়ার, বনানী, বগুড়া। সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
- বিঃদ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা, যশোর ও বগুড়ায় অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আরও বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন।
